ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় এক পাষন্ড পিতা হত্যা করল তার ৪ বছরের শিশুকে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৭:৩১ অপরাহ্ণ

killingচুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামে কালু মন্ডল ওরফে বিপ্লব (৩৫) নামে মাদকাসক্ত এক পাষন্ড পিতা নিজের চার বছর বয়সি ছেলে শিশু নয়নকে আছাড় মেরে হত্যা করেছেন। ঘাতক পিতাকে প্রতিবেশী আটক করে পুলিশে দিয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানা পুলিশ রোববার বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রতিবেশিদের বরাতদিয়ে  জানান, আলমডাঙ্গার পার-ল²ীপুর গ্রামের মৃত হানিফ জোর্য়াদ্দারের ছেলে কালু জোর্য়াদ্দার ওরফে বিপ্লব (৩৫) শনিবার গভীর রাতে মাদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার স্ত্রী খাদিজাকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় তার চার বছরের শিশু ছেলে নয়ন কান্নাকাটি করলে মাদকাসক্ত পাষন্ড পিতা তাকে চড় থাপ্পড় দিয়ে মাটিতে আছাড় মারলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় কালুর স্ত্রী খাদিজার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।  প্রতিবেশীদের উপস্থিতি দেখে কালু পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নেয়। গতকাল (আজ) রোববার সকালে নিহত নয়নের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!