ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বিদের সাথে আইন-শৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি বলেন, এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যেকোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীরা জাতি ও রাষ্ট্রের শত্র“। এখানের সা¤প্রদায়িক স¤প্রীতির উজ্জল দৃষ্টান্ত রয়েছে। তবুও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার্থে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ওসি শাহজালাল মুন্সির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, অধ্যাপক হরিপদ রায়, এড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য, সজল চৌধুরী, যোগেশ পাল, রবিন্দ্র কুমার দাস, মোহন্ত রায়, শুধাংশু দে, বাবুল পাল, কাজল ভৌমিক, অরুন অধিকারী, বাবুল রায়, ব্রজেন্দ্র সিংহ, নির্মল কান্তি দাস, নিরঞ্জন দাস, দিলীপ দেবনাথ, অনন্ত নাথ, গোপেশ সূত্রধর, শৈলেন্দ্র দেবনাথ, রবিন্দ্র দত্ত, স্বপন তরপদার, মিটন রায়, দুলন তরপদার প্রমুখ। এ সময় ছাতক থানার এসআই অমৃত দাস, ব্যবসায়ী শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ওসি শাহজালাল মুন্সির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অন্যান্য অঞ্চল থেকে এখানের আইন-শৃংখলা পরিস্থিতি অনেকটা ভাল। এটাকে ধরে রাখতে আইন-শৃংখলা বাহিনীকে আরো সচেতন থাকার আহবান জানান তারা।




