শ্যামলবাংলা ডেস্ক : আন্দামানে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ২১ ভ্রমনকারী। ঘটনাটি ঘটেছে ২৬ জানুয়ারী বিকালে আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটে।
জানাগেছে, ৫০ জনেরও বেশী যাত্রী নিয়ে নর্থ বেঙ্গল থেকে রোজ আইল্যান্ডে বেড়াতে যাওয়ার সময় বঙ্গোপসাগরে যাত্রীবোঝাই নৌকাটি উল্টে গেলে মর্মান্তিক ওই দূর্ঘটনাটি ঘটে। যাত্রীদের অধিকাংশই ভারতের তামিলনাড়ু ও মুম্বাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকারী ১৩জনকে উদ্ধার করলেও এখনো বহুযাত্রী নিখোজ রয়েছে।দূর্ঘটনার পরপরই উদ্ধার ততপরতা শুরু করেছে উদ্ধারকারীরা। আন্দামান নিকোবরের রাজ্যপাল মৃতদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরনের ঘোষণা দিয়েছে।




