ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহম্মদপুরে গুচ্ছগ্রামে অগ্নিকান্ড ১০ ঘর ভস্মীভূত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ৬:১০ অপরাহ্ণ

Magura_District_Map_Bangladesh-6মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম আবাসন (গুচ্ছগ্রাম) প্রকল্পে গত অগ্নিকান্ডে ১০টি ঘর সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার সন্ধ্যায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানায়, আবাসন প্রকল্পের ৭নং ব্যারাকের ১নং কক্ষের নজরুল ইসলামের ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পার্শ্ববর্ত্তী নজরুল, রুবায়েত, চাঁন মিয়া, জিল্লুু, শাহাজান, জাকির, বিল্লাল, সাঈদ, মাহাবুর ও চন্টুর বাসস্থানগুলো ভস্মীভূত হয়। দরিদ্র ও ছিন্নমূল এসব পরিবার মাথা গোঁজার ঠাঁই হিসেবে গুচ্ছগ্রামে আশ্রয় নেয়। আগুনে ওইসব পরিবারের শেষ আশ্রয়ও ছাই হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।
আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় শিক্ষক মিন্টু মোল্যা জানান।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: লাল্টু মিয়া ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে তাদের মাঝে কম্বল বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলো যাতে দ্রুত সরকারি সহায়তা পায় সে ব্যাপারে আশ্বস্থ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!