শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর-১ আসনের টানা ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আ’লীগ সভাপতি ও সাপ্তাহিক কালের ডাক পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদের হুইপ নির্বাচন করায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে শ্রীবরদীর সর্ব মহলে আনন্দ-উলাস বিরাজ করছে। এলক্ষ্যে জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ও কালের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এম আর টি মিন্টু’র উদ্যোগে পৌর শহরের জেলা পরিষদ মার্কেটে এডভোকেট শাহীদ উলাহ শাহী’র ‘ল’ চেম্বারে বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমন্ত্রনের মাধ্যমে ২৫ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতপর উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়। এসময় বিশিষ্ট জনদের মধ্যে- উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক-এডভোকেট দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক-এডভোকেট আব্দুর রউফ, আ’লীগ নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ মন্ডল, জেলা কৃষক লীগ সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহীদ উলাহ শাহী, বঙ্গবন্ধু আবৃতি পরিষদ জেলা শাখার সদস্য সচিব- কবি হাদিউল ইসলাম, স্থানীয় গণজাগরণ মঞ্চের মূখপাত্র এ জেড রুমান, প্রাথমিক শিক্ষক নেতা-শাফিকুর রহমান ভেটু, প্রভাষক শাহিনুর ইসলাম, শ্রমিক নেতা আমান উলাহ, সাংবাদিক জাবেদুল ইসলাম জজ, রাফিউল ইসলাম বাদল, নৌকা প্রতিক ভক্ত- ইদু মিয়া সহ বিপুল সংখ্যক মহান স্বাধীনতার স্বপক্ষের সৈনিকরা উপস্থিত ছিলেন।




