শ্যামলবাংলা ডেস্ক : অভিনন্দন। শুভেচ্ছা। গনমানুষের নেতা শেরপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক কে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সংসদীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে প্রকাশিত, বহুল প্রচারিত ‘সাপ্তাহিক রূপকণ্ঠ’ পত্রিকার উপ-সম্পাদক মো. সোলায়মান খাঁন মজনু।

সেইসাথে তিনি নবনিযুক্ত হুইপ আতিউর রহমান আতিককে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, তার ওই মূল্যায়নের মধ্য দিয়ে শেরপুরের অবহেলিত জনপদের চাওয়া না পাওয়ার প্রশ্নে অনেক দু:খ লাঘব হবে।




