ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ডজন মামলার পলাতক আসামী যুবদল নেতাসহ গ্রেফতার ৪

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৪ ৪:৪২ অপরাহ্ণ
তালায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ডজন মামলার পলাতক আসামী যুবদল নেতাসহ গ্রেফতার ৪

 সাতক্ষীরা প্রতিনিধি : যৌথবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে এক যুবদল নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে।  রবিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চাঁদপুর চিংড়ি ঘের থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম আজাহারুল ইসলাম (৩০)। সে তালা উপজেলার ঘোনা গ্রামের সিরাজুল সরদারের ছেলে ও ইসলামকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি। অন্যরা হলেন যুবদল কর্মী  উপজেলার চাঁদপুর গ্রামের অবেদ আলীর ছেলে আব্দুল হাকিম (৩৬), সুজনশাহ গ্রামের রায়হান শেখের ছেলে রিপন শেখ (২৩) ও নাংলা গ্রামের শেখ নজির আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৬)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, অবরোধ ও হরতালের নামে  সরকারি গাছ কেটে সড়ক অবরোধ, পুলিশের উপর হামলাসহ বিভিন্নস্থানে সহিংসতার অভিযোগে তালা ও পাটকেলঘাটা থানায় কমপক্ষে এক ডজন মামলা রয়েছে ইসলামকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আজাহারুল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে গত ৫  জানুয়ারি নাংলা মাদ্রসা কেন্দ্রে ভোট দিতে না যাওয়ার জন্য ভোটারদের উপর হামলা করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। এ ছাড়া হাকিম রিপন ও তৌহিদুলের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে। রবিবার ভোর ৫টার দিকে তাদেরকে চাঁদপুর গ্রামের চিংড়ি ঘেরের বাসা থেকে গ্রেফতার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!