কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এসএসসি/দাখিল ও জিএসসি/জেডিসি’র ১৫৩ জন কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের উদ্যোগে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে ডাঃ সাজিদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ডাঃ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, সদস্য ডাঃ এনায়েত উল্লাহ ভূঁইয়া তুষার প্রমূখ।
ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় জিপিএ- গোল্ডেন ৫ প্রাপ্তদের পাঁচ হাজার এবং জিপিএ- ৫ প্রাপ্তদের চার হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়। ২০১৩ সালের এসএসসি/দাখিল ও জিএসসি/জেডিসি পরীক্ষায় উপজেলার কৃতি মেধাবী ১৫৩ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। পরে বৃত্তি প্রদান শেষে উপজেলার চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়কে ৫০ হাজার এবং শিশু মেলা আইডিয়াল স্কুলকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্যও আগামী ১ মাসের মধ্যে বৃত্তি প্রদানের ব্যবস্থা করবেন বলে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ডাঃ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পটি ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জে কৃতি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।




