মোঃ আমিনুর ইসলাম,গাবতলী, বগুড়া ঃ বগুড়ার গাবতলীতে খুরারোগে এক ইউনয়নে গত ১৩ দিনে প্রায় ২০ দেশী বিদেশী গরুর মৃত্যু হয়েছে। পৌরসভাসহ ১১টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক গরু এরোগে আক্রান্ত হয়ে এলাকায় মহামারী দেখা দিয়েছে। জনবল ও ভ্যাকসিন স্বল্পতার কথা জানালেন প্রনি সম্পদ অফিসার। খামারী, কৃষক ও গরুর মালিকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আতংক। অনুসন্ধানে জানাগেছে কোরবানীর ঈদের ১৫ পুর্বথেকে বিভিন্ন হাটবাজারে কিছু দেশী ও ভারতীয় হাড়ীয়ানা গরুর মুখে ও পায়ে ঘা (খুরারোগ) থাকায় তা ক্রেতারা নিয়েগিয়ে গোয়ালে অন্যান্য গরুর সাথে রাখায় ভাইরাসটি দ্রুত অন্যগরুতে ছড়িয়ে পড়ে। একইভাবে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভায় প্রায় লাক্ষাধিক গরু এই খুরারোগে আক্রান্ত হয়। গরুর মালিকরা বিভিন্নভাবে চিকিৎসা করে তাদের দামী গরু গুলোকে বাঁচাতে হিমসিম খাচ্ছে। তাদেরমধ্য দেখা দিয়েছে আতংক। গত ১৬ থেকে গতকাল ২৮ অক্টোবর পর্যন্ত উপজেলার দুর্গাহাটা উইনয়নের নিজদুর্গাটা গ্রামের ফটিকের লক্ষাধিক টাকার দুধওয়ালা গাভী, জেল¬ারের ৭০ হাজার টাকা মুল্যের ষাঁড়, আমিনের বকনা, তোজামের বকনা, রফিকুলের ষাঁড়, লাল খাঁ পাড়ার বেলালের ষাঁড়, হেলালের গাভী, পাঁচকাউনিয়া পাড়ার রহমানের গাভীসহ প্রায় ২০ দেশী বিদেশীর গরু মারাগেছে। এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু নিজ উদ্যোগে এরোগ ব্যপারে সচেতন করে গ্রামে গ্রামে প্রানি সম্পদ অফিসারের মোবাইল নাম্বার সম্বলিত প্রচারপত্র বিলি করছেন। এব্যপারে উপজেলা প্রানি সম্পদ অফিসার আনিছুর রহমান ও ভি,এস মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করাহলে জানান, জনবল ও ব্যাকসিন স্বল্পতার কারনে আমরা সঠিকভাবে গরু মালিকদের চিকিৎসাসেবা দিতে পারছি না। তাদেরমতে প্রতিটি উইনিয়নে একজন করে মাঠ সহকারী থাকলে কৃষক, খামারী ও গরুর মালিকদের এব্যপাওে সার্বিক সহায়তা করা সম্ভব হত। যেখানে প্রয়োজন ১২ জনের সে খানে রয়েছে মাত্র ৩ জন মাঠ সহকারী। এছাড়াও দীর্ঘদিনথেকে খুরারোগের ভ্যাকসিন সংক্রট থাকায় এ রোগ বৃদ্ধি পেয়েছে। পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক গরু খুরারোগে আক্রান্ত হয়েছে। এ তথ্যেও সাথে দ্বিমত পোষন না করে বলেন ৪ থেকে ৫’শ গরু পায়ে ও মুখে ঘা (খুরারোগে) আক্রান্ত হয়েছে বলে স্বীকার করে। এ ছাড়াও কয়েকটি গরুর মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন প্রানি সম্পাদ এই অফিসার। এরোগে ডিটল,স্যাভলন ও কোন ওষুধ যখন কাজ করঝে না সে জন্য তারা খারাব সোডা গোয়াল ঘর ও আক্রান্ত স্থান ঘন ঘন পরিস্কারের পরামর্শ দেনতারা। আগামী ৩১ অক্টোবর প্রনিসম্পাদ অফিস ক্যাম্পইনের দুর্গাহাটা এলাকার ১৬০ গরুর জন্য ১০ টি ভ্যাকসিন জেলা অফিস বরাদ্দ দিয়েছে। যা আক্রান্তের তুলনায় অতি নগন্য। মুখে পায়ে ঘা এই খুরা রোগের কারনে গরু মালিকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে এলাকায় মহামারী হিসাবে আখ্যায়িত করেছে।




