ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে ইউপি সদস্যের হাত-পা বেঁধে মোটর সাইকেল টাকাসহ মোবাইল ছিনতাই

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৪:৪৮ অপরাহ্ণ

chintaiআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি-করজবাড়ী রাস্তায় একদল ছিনতাইকারিরা দড়ির ব্যারিকেড দিয়ে পথরোধ করে গোলাম মোস্তফা ওরফে বাবলু নামের ইউপি সদস্য ও তার সঙ্গি নুর ইসলামকে মারপিট ও হাত পা বেঁধে ফেলে রেখে তাদের নিকট থেকে একটি ডিসকোভার মোটর সাইকেল নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে। ২৪ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।

Shamol Bangla Ads

জানা যায়, আদমদীঘি সদর ইউপি সদস্য কাশিমালা গ্রামের গোলাম মোস্তফা ওরফে বাবলু ও তার ব্যবসা প্রতিষ্ঠান আদমদীঘি বাজার থেকে গত শুক্রবার রাতে সঙ্গি নুর ইসলামকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে তার আদমদীঘি-করজবাড়ী রাস্তার মন্ডবপুর মোড়ে পৌছিলে ৫/৬ জনের একদল মুখোশ পড়া ছিনতাইকারি দড়ির ব্যারিকেট দিয়ে পথরোধ করে। এরপর তারা দু’জনকে মারপিট করে হাত ও পা বেঁধে কিছু দুরে ফেলে রেখে ডিসকোভার মোটর সাইকেল, প্রায় ৩ হাজার টাকা ও মোবাইল ফোন জ্যাকেট সহ মালামাল ছিনিয়ে করে নিয়ে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!