ঝালকাঠি প্রতিনিধি : সিডর বির্ধ্বস্ত ঝালকাঠি জেলায় গত এক মাস যাবৎ তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীত জনিত রোগে নারী, শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভীড় জমাচ্ছে। সরকার কিংবা বিত্তবানদের কাছ থেকে এখন পর্যন্ত শীতের জন্য এ জেলায় তেমন কোন গরম কাপড় বিতরণ করা হয়নি।




