ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ শিক্ষিকা রুবীর মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড লাভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৮:৩৩ অপরাহ্ণ

Bhandaria PIC= 23-01-14(1)ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ  পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও লেখক প্রাক্তন সদস্য সচিব জেলা মহিলা ক্রীড়াসংস্থা,বেগম সুফিয়া কামাল লিডার শীপ ফেলো খায়রুন্নাহার রুবীর কথা সাহিত্যে মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড পিচ লাভ করেছেন।  বৃহস্পতিবার দুপুরে তার কর্মস্থল ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে এ সম্মাননা এ্যওয়ার্ড হাতে কলেজ অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুম সহ কলেজের শিক্ষকদের সাথে কলেজ ফটকে এক ফটো সেশনে মিলিত হন। মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ গত ১০জানুয়ারি জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে “মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন ও আজকের বিশ্ব শীর্ষক আলোচনা এবং গান্ধী পিচ এ্যাওয়ার্ড ২০১৪ অনুষ্ঠিত হয়। এতে কথা সাহিত্যে  খায়রুন্নাহার রুবী গান্ধী পিচ এ্যাওয়ার্ড লাভ করেন। ঐ দিনই অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক আঃ মতিন,বিশেষ অতিথি ভাষা সৈনিক রওশানারা বাচ্চু ও অনূষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব মার্গুড মোর্শেদ’র এর কাছ থেকে এ এ্যাওয়ার্ড গ্রহন করা হয়। ভাণ্ডারিয়ার গৌরীপুরের সন্তান পিরোজপুর জেলার সাবেক পিপি এ্যাডভোকেট মোঃ আবুল কালাম আকনের সহ ধর্মীণি খায়রুন্নাহার রুবী ২০১২সালে পিরোজপুর জেলা প্রশাসক স্টেপস্ টুর্য়াড এ্যাওয়ার্ড লাভ করেণ। এক অনুভূতিতে ’রুবী এ প্রতিবেদককে বলেন, যে কোন অর্জনই ভালো লাগে । তবে এ অর্জনটি এমনই দিনে, এমনই এক ব্যাক্তির এবং এমনই এক শিক্ষা প্রতিষ্ঠানে ,বিশেষত, অভিক্ত বাংলার অগ্রদূৎ প্রক্ষাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহ ধর্মীণি মাজেদা বেগম কলেজে শিক্ষকতা করা কালে তা ভেবে আর একটু ভালো লেগেছে । উলে­খ্য; ১৯৬৩ সালের ১০জানুয়ারি তিনি(রুবী) জন্ম গ্রহন করেণ এবং ঐদিনই মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড পিচ লাভ লাভ করেন।

Need Ads
error: কপি হবে না!