ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলঢাকার আর্জিনাকে আমেরিকার হিউম্যান রাইটস’র অভিনন্দন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৮:১৪ অপরাহ্ণ

Arzinaনীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকার শিশু অধিকার কর্মী আর্জিনাকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন আমেরিকার হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংগঠনের নিউইয়র্ক কার্যালয় থেকে ডাকযোগে এই অভিনন্দন বার্তা আর্জিনার বরাবরে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিটের কমিউনেকশন কোঅর্ডিনেটর আসাদুজ্জামান রুবেল। উপজেলার কৈমারী ইউনিয়নের রথবাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে আর্জিনা। সে ২০০৭ সাল থেকে শিশু বিয়ে বন্ধে সোচ্চার, এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, জন্মনিবন্ধন, প্রাথমিক শিক্ষা প্রসার,গর্ভকালীন চেকআপ ও স্বাস্থ্য কেন্দ্রে সন্তান জন্মদানসহ বিভিন্ন বিষয়ে সচেতনামূলক কার্যক্রমে অসামান্য অবদানের জন্য আমেরিকা হিউম্যান রাইটস আর্জিনাকে এই অভিনন্দন বার্তা প্রেরণ করে। সে ২০১৩ সালের মে মাসে নরওয়েতে অনুষ্ঠিত অসলো ফ্রিডম ফোরাম আয়োজিত সম্মেলনে প্ল্যান বাংলাদেশ সহযোগিতায় অংশগ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!