ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুবোচর ও ঘন কুয়াশায় ফেরি সংকটে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

bhola-pic-24-01-14ভোলা প্রতিনিধি : ঘন কুয়াশা, ডুবোচর আর ফেরি সংকটে ভোলা-লক্ষীপুর নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।  এর ফলে উভয়পাড়ে শতাধিক যানবাহ আটকে রয়েছে।
ফেরিগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী  ও পরিবহন  শ্রমিকরা। ভোলার সঙ্গে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম ভোলা-লক্ষীপুর রুটে  গত কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একদিকে ডুবোচরে ফেরি আটকা পড়া, ঘন কুয়াশার বিড়ম্বনা এবং ফেরি সংকটের কবলে পড়ে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছেন এসব যাত্রীরা। ফেরি চলাচল ব্যাহত হওয়ার ফলে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ও লক্ষীপুর অংশের মজুচৌধুরী ঘাটে আটকে আছে শত শত যানবাহন। এতে যানবাহনে থাকা কাঁচামালও নষ্ট হতে চলেছে।
ফেরি কর্তৃপক্ষ জানান, মেঘনা নদীর এ রুটটি চালু হওয়ার পর থেকে এ রুটে যানবাহন  পারাপারের জন্য দু’টি ফেরি চলাচল করে আসছে। যাত্রীদের সুবিধার্থে এ রুটে পারাপারের জন্য চলতি মাসের ১৯ জানুয়ারিতে কাকলী নামে আরো একটি ফেরি যোগ হলেও মাত্র চারদিন পর কোনো নোটিশ ছাড়াই বুধবার থেকে বিআইডবিøউটিএ ফেরিটি নিয়ে যায় । এতে হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া গুরুপ্তপূর্ণ এই রুটটিতে স্বাভাবিকভাবে পারাপারের জন্য আরো দু’টি ফেরির প্রয়োজন বলে মনে করেন ভোগান্তিতে পড়া পরিবহন শ্রমিক ও যাত্রীরা ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!