ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট প্রেস ক্লাবের সদস্যদের পিতা- আত্মীয়-স্বজন ও সাংবাদিক সালাউদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনায় বাদ আসর প্রেস ক্লাব কক্ষে সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স¤প্রতি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাদিকুল ইসলাম মার্শালের পিতা সাজ্জাদ আলী,তথ্য সম্পাদক কায়সার আহমেদের পিতা রিয়াজুদ্দিন মাষ্টার , দপ্তরি শামশুদ্দিনের পিতা আয়নুদ্দিন ও প্রেস ক্লাব সাবেক সভাপতি সালাউদ্দিনের মৃত্যতে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারন সম্পাদক ( অতিরিক্ত) তাজাম্মূল হক আরাফাত, সিনিয়ার সাংবাদিক ও প্রেস ক্লাব সদস্য শরিফুল ইসলাম শরীফ, সদস্য রবিউল ইসলাম, অর্থ সম্পাদক সাদিকুল ইসলাম মার্শাল, তথ্য সম্পাদক কায়সার আহমেদ, সাংবাদিক রুবেল আহমেদ, সোনালী ব্যাংক ভোলাহাট শাখার অফিসার নেসারউদ্দিন, দপ্তরি শামশুদ্দিন গরিবুলসহ অন্যন্যরা। বিশেষ দোয়া পরিচালনা করেন মাও. জিয়াউর রহমান।




