ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ১:৩১ পূর্বাহ্ণ

murder-in-cityশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মগবাজার চৌরাস্তা বাটার গলিতে রমনা থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান রানা (৩২) কে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ঘটনাস্থলে গুলি করে ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীয়রা রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রানা পরিবারের সঙ্গে মগবাজার চেয়ারম্যান গলিতে বাস করতেন। তার বাবা মৃত মজিবর রহমান। গ্রামের বাড়ি দোহার নবাবগঞ্জ।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক দুটি মোটরসাইকেলে রানা এবং তার বন্ধু রিপন মগবাজার চৌরাস্তা থেকে মসজিদের পাশের গলিতে প্রবেশ করেন। বাটার গলির মুখে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে হঠাৎ করেই রানার মুখে ও মাথায় এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!