কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করেছে। ২২ জানুয়ারী বুধবার বিকেলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন এর নিকট এ ফলাফল তালিকা হস্তান্তর করা হয়।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অর্থনীতি এবং রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.iu.ac.bd) থেকে ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
উলেখ্য ২০ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ‘এ’, ‘এইচ’ ও ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।




