ads

বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিএনসিসির সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা–পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা উপপরিচালক তালেবুর রহমান। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বিশিষ্টি ব্যবসায়ী।

Shamol Bangla Ads

তিনি ১৯৬৯ সালের ১ জুলাই কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করেন।

ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি ২০১৩–১৪ মেয়াদে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতি ছিলেন।
আতিকের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তাঁরা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট। ১১ ভাইবোনের মধ্যে তাঁর এক ভাই বিচারপতি তাফাজ্জল ইসলাম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। তাঁর আরেক ভাই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মঈনুল ইসলাম।

Need Ads
error: কপি হবে না!