কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন কনক। বুধবার সকাল ১১টায় কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক। মতবিনিময় কালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, থানার সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম, সাবেক সা.সম্পাদক আনোয়ার হোসেন, শেখ মোসলেম আহম্মেদ ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ ও অধ্যা.কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পলটু, এবং দপ্তর-প্রচার সম্পাদক আ.রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, মনিরুল ইসলাম মনি, ডা.এমএ মাসুদ রানা, সুজাউল হক, ডা.আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, জুলফিকার আলী, ফিরোজ আলী প্রমুখ। সভায় মাদকমুক্ত কলারোয়া গড়তে সাংবাদিকদের আহবানে সাড়া দিয়ে নবাগত ওসি বলেন, গুটি কয়েক সন্ত্রাসী যারা সংখ্যালঘু তাদের কঠোর হস্তে দমন করা হবে। সভায় ওসি ও সেকেন্ড অফিসারকে সাংবাদিকদের হাতিয়ার ‘কলম’ উপহার দেন ইউপি চেয়ারম্যান এমএ কালাম। সভাটি পরিচালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সা.সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল ও কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ।

কলারোয়ার মাদরায় দু’পক্ষের সংঘর্ষে ২যুবক আহত
কলারোয়ার মাদরায় দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক আহত হয়েছে। মঙ্গলবার রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে আ’লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ বাধে বলে স্থানীয় সূত্র জানায়। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাদরা বাজার মোড়ে কয়েকজন ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ফের লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাদরা গ্রামের আহম্মদ আলীর পুত্র মিলন (২৫) ও মধু আলীর পুত্র নাসির (২২) আহত হয়। আহত মিলনকে রাতে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তারা বিএনপি কর্মী বলে জানা গেছে। খবর পেয়ে মাদরা বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলারোয়ার কুশোডাঙ্গা ছাত্রলীগের সম্মেলন
কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শেখ মেহেদি হাসান জিকোকে সভাপতি, মিঠুনকে সা.সম্পাদক ও ইয়ছিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক করে কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নয়া কমিটি ঘোষিত হয়। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে রায়টা বাজারে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন। আ’লীগ নেতা শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রাম প্রাসাদ দত্ত, আসলামুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলি আহম্মাদ, হাফিজউদ্দিন, আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সা. সম্পাদক আবু সাঈদ, সাংগঠািনক সম্পাদক কাজী নবাব, ছাত্রলীগ নেতা সাগর হোসেন, শেখ আজাদ, শেখ সাগর হোসেন, আল মামুন বাপ্পি, মেহেদী হাসান পলাশ, কাজী রিপন, আরিফ, রুবেল প্রমুখ।




