সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন করছেন প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়ন উত্তোলন করেন, চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির সভাপতি এড. আবুল কালাম আজাদ,ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিল আফরোজা খানম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুমানয়ারা, জেলা কর্ম পরিষদের সদস্য জয়নাল আবেদীন,উপজেলা যুবমৈত্রীর সভাপতি আজিজুর রহমান উপজেলা রিটার্নিং অফিসার সালমা খাতুনের কাছ থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন।




