বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ হরতালে গাড়ি ভাংচুর মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সহ যুবদল ও জামায়াতের ৩৩ নেতা-কর্মীদের ৮ সপ্তাহের জন্য অন্তর্ব্র্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গৌরাঙ্গ চন্দ্র এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। জানা গেছে, গত মাসে হরতালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর রেজিষ্ট্রি অফিসের সামনে পুলিশ বহনকারী একটি আলফা ভাংচুর করে পিকেটাররা। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ বাদী হয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতের ৩৩ নেতাকর্মীদের নামে একটি জিআর ২৪৪ মামলা দায়ের করা হয়। এ মামলায় তারা জামিন লাভ করেন।




