মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ২৫জানুয়ারী থেকে ১৩ফেব্রæয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচী বাস্তবায়নে ক্যাম্পেইন-২০১৪ উপলক্ষে উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান ও মাধ্যমিক শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ২২ জানুয়ারী বুধবার সকাল ১১টায় কুলাউড়া জনমিলন কেন্দ্রে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম বলেন, হাম-রুবেলা একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ। তাই বর্তমান সরকার স্বাস্থ্য সেবা খাতে আগামী প্রজন্মকে ০৯মাস থেকে ১৫বছর বয়সী সকল শিশুর সু-স্বাস্থ্য রক্ষায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে আগামী ২৫জানুয়ারী থেকে ১৩ফেব্রæয়ারী পর্যন্ত প্রায় দেড় লাখ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করার কর্মসূচী গ্রহন করেছে। এতে সমাজের সকলকে স্ব স্ব অবস্থান থেকে সরকারের এই পদক্ষেপকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিনা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
উন্মুক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ রফিকুর রহমান, বিএইচ সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, রাবেয়া সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কুলাউড়া গ্রাম সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম, জয়পাশা সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগম, পাবই সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্রাচার্য, গিয়াসনগর মাদ্রাসার সহঃ শিক্ষক মোঃ আবুল খায়ের প্রমুখ।




