তাপস চন্দ্র সরকার, কুমিলা : কুমিলা-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ২০১৩ সালে চোরাচালান নিরোধ অভিযান পরিচালনা করে মালিকসহ ১০৪টি এবং মালিকবিহীন ২ হাজার ৪’শ ৯৪ টি মামলা দায়ের করেন। ১২৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর মধ্যে ৮৪ জন আসামী পলাতক রয়েছে। সর্বমোট ২ হাজার ৫’শ ৯৮ টি মামলায় সর্বমোট ৫৩ কোটি ৬৪ লাখ ২৯ লাখ ১’শ ১৩ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করে সারাদেশে মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিলা-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
২০১৩ সালে চোরাচালান নিরোধ অভিযান পরিচালনা করে বিজিবি‘তে অত্র ব্যাটালিয়ন ২য় স্থান অর্জন করায় আসাদুজ্জামান খান কামাল, এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান, কুমিলা ব্যাটালিয়নকে ট্রফি প্রদান করেন।




