শ্যামলবাংলা বিনোদন : ঢালিউডের ৩ সুপারস্টার আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম এবং মৌসুমী। প্রথমবারের মত তারা চুক্তিবদ্ধ হয়েছেন এক ছবিতে। ছবিটির নাম ‘তারকান্তে’; পরিচালনা করবেন মুস্তফা কামাল রাজ।

মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আসছে ২৫ জানুয়ারি থেকে ছবিটির কাজ শুরু হবে। এই ছবির কাহিনী হাস্যরস, রোমান্স এবং নাটকীয়তায় পূর্ণ। আশা করি ব্যতিক্রমী কাহিনীর ঘোরটপে দর্শকদের পর্দার সামনে বসিয়ে রাখতে সক্ষম হবেন চুক্তিবদ্ধ জনপ্রিয় ওই ৩ তারকা।
ছবিটিতে মৌসুমীকে শুভর বোনের চরিত্রে দেখা যাবে। এবং মিম থাকবেন শুভর প্রেমিকা হিসেবে। সঙ্গীত পরিচালনায় থাকছেন আরেফিন রুমি। প্রযোজনা করবেন শুকলা বণিক। গান লিখবেন কবির বকুল, অনুরূপ আইচ, মাহমুদ মনজুর, জানি হক এবং জাহিদ আকবর।




