ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে আগুন : নিহত ৯

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ১:২৮ পূর্বাহ্ণ

india-train_31590শ্যামলবাংলা ডেস্ক : ভারতের মহারাষ্ট্র প্রদেশে চলন্ত ট্রেনে আগুন লেগে এক নারীসহ অন্তত: ৯ জন নিহত হয়েছে। ৭ জানুয়ারী মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেরাদুন এক্সপ্রেস নামের ট্রেনটি মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের মুম্বাই থেকে উত্তরাঞ্চলের শহর দেরাদুনে যাওয়ার পথে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে মহারাষ্ট্রের থানে জেলার দাহানু এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির দ্বিতীয় শ্রেণীর একটি বগিতে হঠাৎ আগুন লেগে যায়, যা দ্রুত পার্শ্ববর্তী দুটি বগিতেও ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
একটি রেলওয়ে স্টেশনে এক কর্মকর্তা প্রথম আগুন দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয় এবং অধিকাংশ যাত্রীকে বের করে আনা হয়।
এর আগে গত ডিসেম্বরে অন্ধ্র প্রদেশে চলন্ত একটি ট্রেনে আগুন লেগে দুই শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়। তার আগে গত বছরই অন্ধ্র প্রদেশে আরেকটি ট্রেনে আগুন লেগে নিহত হন ৪৭ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!