আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির নশরতপুর হাই স্কুল মাঠে মঙ্গলবার বিকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সম্পাদক বুলবুল ফারুক, রফি আহম্মেদ আচ্চু, আব্দুল মুত্তাকিম তালুকদার, মেহেদী হাসান, কামরুল হাসান মধু, যুবদল সভাপতি মাহফুজুল হক টিকন, জুয়েল, জহুরুল, আরিফুল হক রুমান প্রমূখ।




