ads

রবিবার , ২১ মে ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপরাধ দমনে র‍্যাব দেশে আন্তরিকতার সঙ্গে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘অপরাধ দমনে র‍্যাব দেশে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সব ধরনের অপরাধ দমনে র‍্যাবে ভূমিকা প্রশংসিত। চরমপন্থী জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আসতে র‍্যাব উদ্যোগ নেয়। আজ যারা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’ রবিবার দুপুর দেড়টায় সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ সদর দপ্তরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকা ও সর্বহারাসহ বেশ কয়েকটি চরমপন্থী দলের ৩১৫ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৮০ ’র দশকে দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থীরা ঘাঁটি তৈরি করে। পরবর্তীতে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘সন্ত্রাসের জীবন ছাড়ি, আলোকিত জীবন গড়ি’ স্লোগানে সর্বহারা চরমপন্থীরা আলোর পথে ফিরে আসে। প্রধানমন্ত্রী তখন সবাইকে পুনর্বাসন করেছিলেন তেমনই আজও যারা আত্মসমর্পণ করেছেন তাদের সহযোগিতার কথা বলেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীদের হুঁশিয়ারি করে বলেন, ‘কেউ যদি মনে করেন আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব আর আপনারা ধরতে পারবেন না তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিপথগামীদের ফেরাতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ পর্যন্ত করে দেওয়া হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেছেন। র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। র‍্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নানান মানবিক কার্যক্রম পরিচালনা করছে।’

Shamol Bangla Ads

সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার চরমপন্থী নেতা ও সদস্যদের অন্ধকার থেকে আলোতে ফেরাতেই র‍্যাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, র‍্যাব-১২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!