জিএইচ হান্নান, শেরপুর : শেরপুরে সরকারী শিশু পরিবারের (বালিকা) সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারী সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন শহরের চাঁপাতলীস্থ সরকারী শিশু পরিবারে শীতার্ত শিশুদের মাঝে ওই কম্বল বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিষেক দাস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




