মো. ফারুক হোসেন, ঢাকা : বিশ্ব ইজতেমা ২০১৪ উপলক্ষে গুগল এর মানচিত্র ব্যবহার করে ট্রাফিক নির্দেশনা দিচ্ছে গাজীপুর ট্রাফিক বিভাগ। ইজতেমায় আগত যানবাহন কোন কোন পথে চলাচল করবে, মুসলিগণ কোন পথে মাঠে প্রবেশ করবেন, অন্যান্য রাস্তার পরিবহন কোন কোন বিকল্প সড়ক ব্যবহার করবে, গুগল ম্যাপের সাহায্য নিয়ে ৫টি স্থির চিত্রের মাধ্যমে তার দিক নির্দেশনা দিচ্ছে গাজীপুর ট্রাফিক বিভাগ। স¤প্রতি গাজীপুর ট্রাফিক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজে এটি প্রকাশ করা হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ পুলিশের কোন ট্রাফিক ইউনিটের এটাই প্রথম গুগল মানচিত্র ব্যবহারের উদাহরণ। গাজীপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেইজ হচ্ছে www.facebook.com/trafficgazipur গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ইজতেমা উপলক্ষ্যে ট্রাফিক সংক্রান্ত যাবতীয় আপডেট দেওয়া ছাড়াও গাজীপুর পুলিশের যাবতীয় তথ্য, ফোন নম্বর, ইজতেমার কন্ট্রোল রুমের নম্বর, সিকিউরিটি ফিচারসহ সবার কাছে পুলিশি সেবা পৌঁছানোর তথ্য দেওয়া হবে এই পেইজে। জেলা পুলিশ সুপারের অনুমতিক্রমে ১৬ ডিসেম্বর এ পেইজটি খোলা হয়। পেইজটি গাজীপুরের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৮তম বিশ্ব ইজতেমা। বিগত দু’বছরের মত এবারও দুপর্বে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমস পক্ষ। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুক্রবার থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২ ফেব্র“য়ারি রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা উপলক্ষে গাজীপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে প্রায় এক হাজার পুলিশ সদস্য কাজ করবে।




