ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ২:৫৯ অপরাহ্ণ

IMG_3784 copyইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ ইসলামপুরে উপজেলা বিএনপির উদ্যোগে-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর নেতৃত্বে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমির উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, জাকিউল ইসলাম তিব্বত, ভিপি জাহাঙ্গীর, রেজাউল করিম ঢালী, আবু সাইদ বাদশা, নূরে আলম মনি, শহিদুল­া লিটন, এনামুল হক প্রমুখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি।

Shamol Bangla Ads

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী তার বক্তব্যে গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন-এ দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাতৃভ‚মির মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন। স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারি দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক তখনই জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। ক্ষমতায় এসেই মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন, নিশ্চিত করেন মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা।তিনি বলেন, শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই বর্তমানের অগণতান্ত্রিক শক্তি ও আধিপত্যবাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণের ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদী শক্তিকে পরাভ‚ত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহŸান জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!