এম লুৎফর রহমান নরসিংদী : যথাযোগ্য মর্যাদার সাথে ৬৯ এর গণ অভ্যুত্থানের মহা-নায়ক শহীদ আসাদুজ্জামান আসাদের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ জানুয়ারী সোমবার সকালে শিবপুর উপজেলার ধানুয়াস্থ তার কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন শিবপুরের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। প্রভাত ফেরী, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনা হেনা, শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার, শাহীদ আসাদ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার রশিদুজ্জামান, নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী জেলা ওয়ার্কার্স পার্টি সামসুজ্জামান মিলন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, আব্দুল মান্নান ভূইয়া পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে অধ্যক্ষ প্রফেসর হাসনে হেনা সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল ইসলাম খান, উপাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন ভূঞা, প্রভাষক এস. এম আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান আকন, আবু ছিদ্দিক, সাবেক উপাধ্যক্ষ উম্মে খালেদা রহমান প্রমুখ।




