ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

ইতালির ভেনিসে কনসার্ট শেষ করে এখন সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন নগরবাউল জেমস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেখানকার নাকার মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। এই কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন গান, লাইভ মিউজিক ও প্রযুক্তি নিয়ে কথা বলেন জেমস।

Shamol Bangla Ads

নতুন সংগীতশিল্পীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে জেমস বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য যদি তুমি মিউজিক করো, তাহলে আমার মনে হয় যে এখনই বন্ধ করে দাও। কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। মিউজিক করবা জাস্ট একদম প্যাশন থেকে, নেশা থেকে। মিউজিক করবা তোমার নিজের জন্য। আমার আজকে এই মুহূর্তে যদি কোনো কিছু নাও অ্যাচিভ করতাম সংগীত থেকে, তো আমি এই সংগীতই করতাম।’

মঞ্চে নিয়মিত গাওয়ার ব্যস্ততায় নতুন গানের সময় পাওয়া কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘মঞ্চে গান করতে করতে সময় খুব কম পাই নতুন গানের জন্য। তবে আমি পেছনে ফিরে যেতে চাই না, আমি বর্তমান নিয়ে বিশ্বাসী। অতীত নিয়ে ভাবতে চাই না, সামনের দিকে তাকাতে চাই।’

Shamol Bangla Ads

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্পন্সরদের অবদান স্মরণ করে জেমস বলেন, ‘খুব বড় একটা ধন্যবাদ দিতে চাই স্পন্সরদেরকে। যাদের জন্য বিদেশের মাটিতে বাংলা গান বা বাংলা সংস্কৃতি টিকে আছে। প্রবাসে দ্বিতীয় প্রজন্মের অনেক বাচ্চা হয়তো বাংলা ঠিকমতো বুঝতেও পারে না। কিন্তু স্পন্সরদের এমন উদ্যোগের কারণে বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি পজিটিভভাবে এগোচ্ছে।’

সংগীতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও অতিরিক্ত নিখুঁত করার প্রবণতা নিয়ে জেমস বলেন, ‘এখন নতুন অনেক মেধা নিয়ে অনেকে আসছেন। তবে এখনকার সমস্যা হলো, মিউজিক খুব পারফেক্ট হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত পারফেকশন মানুষকে একসময় বোর করে দেবে। তখন লাইভ মিউজিকটাই সারাজীবন থেকে যাবে। লাইভটা হলো ওই যে জীবনের মতো আর কি। ডাইনামিক্স থাকে লাইভের মধ্যে। এআই দিয়ে তৈরি মিউজিক প্রথমে ভালো লাগলেও একসময় বোর লাগবে। কিন্তু সত্যিকারের লাইভ মিউজিক টিকে থাকবেই।’

তরুণ ব্যান্ডগুলোর প্রশংসা করে তিনি যোগ করেন, ‘ঢাকায় এখন প্রচুর ব্যান্ড মিউজিক হচ্ছে। নতুনরা অনেক ভালো কাজ করছে। নতুন ব্যান্ডগুলোকেও আপনাদের শোনা উচিত। সবারই শোনা উচিত।’

সংগীতের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে জেমস বলেন, ‘আমার মিউজিক নিয়ে ফিউচার বলতে, আমি মিউজিক করে যাব। শেষে গিয়ে যদি দেখি একটা দর্শকও থাকেন, তাহলেও ওই মিউজিকই করে যাব।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads