ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশালে মাইক্রোবাসের চাকা পাংচার হওয়ায় বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২১, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

বরিশালের উজিরপুরে ঢাকা-মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় ২০ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।

Shamol Bangla Ads

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন ও শহীদুল। নিহতদের বাড়ি গাজীপুরের কোনাবাড়ী উপজেলায়। লাশগুলো উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা যায়, মাইক্রোবাসটির চাকা পাংচার হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ওই পাঁচজন নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল।

Shamol Bangla Ads

 

Need Ads
error: কপি হবে না!