শেরপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিএনপি নেতা ফজলুর রহমান তারার সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা আবু রায়হান রূপন, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, যুবদল নেতা মোহাম্মদ শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফসহ জেলা, উপজেলা ও শহর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




