ads

সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত আসবে, আশায় বুক বাধছেন তামিম

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

সূচিতে এই সিরিজটা ছিল ২০২৫ সালের আগস্টে। সেই সিরিজ পেছাতে পেছাতে এসেছিল ২০২৬ সালের সেপ্টেম্বরে, সেটিও পিছিয়ে গেছে। নানা কারণে বাংলাদেশ ভারত সিরিজটি এখন ধোঁয়াশায় পড়ে গেছে। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল আশায় বুক বাধছেন, শেষমেশ ভারত সিরিজটি মাঠে গড়াবে বলে।

Shamol Bangla Ads

তামিম জানিয়েছেন, সিরিজটি বাতিলের কোনো সিদ্ধান্তই হয়নি। নতুন সময়ে সিরিজটি আয়োজনের জন্য দুই বোর্ড নিয়মিত আলোচনা করে যাচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

তামিমের কথা, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি; দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’

Shamol Bangla Ads

বাংলাদেশ আর ভারত দুই দলের সামনেই ব্যস্ত সূচি। এমন পরিস্থিতিতে সময় বের করা কঠিনই বটে। তামিম বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’

২০২৫ সালের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সফরের সূচি ছিল। তখন রাজনৈতিক কারণে সফরটি স্থগিত করে বিসিসিআই। ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয় নতুন সময়সূচি। তবে সেটিও সম্ভব হচ্ছে না শেষমেশ। ফলে এখন নতুন সময়ে এই সফর আয়োজনের ভাবনায় দুই বোর্ড।

দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

Need Ads