টেস্ট ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনকারী বিশিষ্ট ক্রিকেট স্কোরার, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সাইদুর রহমান ভূঁইয়া আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসাথে শেরপুর জেলার ক্রিকেট আম্পায়ার-স্কোরারদের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জানানো হয়েছে।
মরহুম সাইদুর রহমান ভূঁইয়ার বিদেহী আত্বার শান্তি ও মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন শেরপুর জেলার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি মোতাহারুল শরাফ শিপন, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রুমেল, সহ-সভাপতি সুমন মালাকার, আসাবেক সভাপতি আব্দুল্লাহ ইবনে সাদিক শাহীন, প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেল লুলু, সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর হাকিম বাবুল, আম্পায়ার সাইফ হোসেন শোভন, রাজিব আহমেদ, সোহেল, আব্দুল মান্নান, স্কোরার মইনুল হাসান সোহাগ, সোহাগ মিয়া, রাজন প্রমুখ।




