ads

রবিবার , ৩০ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

খবর টি পড়েছেন : ২৬৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন। মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

সচিব মিজানুর রহমান সোহেল আরও বলেন, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Shamol Bangla Ads

মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না :… পরবর্তী সংবাদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন : চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads