ads

মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা সদর হাসপাতালে অভিযান, এক দালালের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

শেরপুরে জেলা সদর হাসপাতালে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালে পরিচালিত ওই অভিযানে খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল (২৭) নামে এক দালালকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পুতুল শহরের দুর্গানারায়ণপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, জেলা সদর হাসপাতালে এক শ্রেণির দালালদের দৌরাত্মে বিরক্ত চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। দালাল রোধে সোমবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুতুলকে মানবদেহ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আটক করা হয়। পরে তাকে আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

জনস্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!