ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ৫৮৯

খবর টি পড়েছেন : ২৬৫
দেশে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ৫৮৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৫৫ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। এতে মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে। ২ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৪১৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৮৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন কোভিড রোগী। এ নিয়ে এখন পর্যন্ত সেরে উঠলেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন দিবস পালিত পরবর্তী সংবাদ আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার হতে হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads