তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বেসরকারি সংস্থা ‘সেন্টার ফর এ্যাকশান রিসার্চ বারিন্দ’র (CARB) কার্ব তানোর ও মুন্ডুুমালা শাখায় হতদরিদ্র ও অসহায় শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিতরণ অনুষ্ঠানে সংস্থার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা ভাইস চেয়াম্যান আলহাজ্ব আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রকিব, পরিচালক (প্রশাসন) নাহিদ পারভীন, তানোর এরিয়া ম্যানেজার হাসিবুল ইসলাম, নিয়ামতপুর এরিয়া ম্যানেজার আবুল কালাম, তালন্দ ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, সুপার ভাইজার বাবুল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ, তালন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জমির উদ্দিন আহম্মেদ, মশিউর রহমান বাদল, তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রভাষক খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এরিয়া ম্যানেজার শরীতুলাহ (DRMU)|




