ads

রবিবার , ৯ আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যোবায়ের রহমান বিপ্লব-এর কবিতা ‘নিষিদ্ধ প্রেম’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

মনের ডায়রিতে লেখা এক অজানা প্রেম কাব্য
আমরা ক্ষণিকের সহযাত্রী ছিলাম
যা তোমার আমার আমাদের অজানা ছিল

Shamol Bangla Ads

সামনের চলার পথটা দু’টি ভিন্ন রাস্তায় বিভক্ত
এখন শুধু ভাগ্যই জানে
আমরা কি একই পথের সহযাত্রী হবো
না কি দু’জনের গন্তব্য হবে দু’টি ভিন্ন পথে

তোমার মন অনেক বেশি সবুজ
তাই তুমি বারে বারে ভুলে যাও
আমি তোমার নিষিদ্ধ প্রেম !

Shamol Bangla Ads

বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া ভালবাসা আমাদের
অবুঝ মনে প্রশ্ন আসে বারে বার
সামনের পথটা কি সত্যি বিভক্ত করবে আমাদের
তবে দু’জনার গন্তব্য কি হবে নতুন কোন অজানা ঠিকানা
বিভক্ত হবে সম্পর্কটাও, মৃত্যু হবে ভালবাসার

তুমি নেই তবুও তোমার মায়াজালে আবদ্ধ স্বপ্নগুলো
তাই আমিও বারে বারে ভুলে যাই
আমি তোমার নিষিদ্ধ ভালবাসা !!

তুমি এখন বিদায় জানানোর প্রহর গুণছো
কিন্তু আমি তো তোমার সুখের প্রতিবন্ধকতা নই

আমি তোমার সামনে আমার বুক পেতেছি
তোমার হাতের ছুরিতে ক্ষত বিক্ষত হবো বলে
তুমি আমাকে আর কাঁদিও না
আমার মন এখন আগ্নেয়গিরির জ্বালা মুখ
দহনে দগ্ধ এই মনটা সত্যিটা আজ জেনে গেছে

আমি তোমাকে হারাতে না চাইলেও
তুমি আমার জীবন থেকে ঠিকই হারিয়ে যাচ্ছো

জানি সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে
এখন তুমি হবে অন্য কারো
জানো আমি এখন অল্প ঝড়েই
ভেঙে চুরমার হয়ে যাই

তুমি বারে বারে ভুলে যাও
আমি আর তোমার নই
তুমি ভুলে যাও বারে বার
আমি তোমার নিষিদ্ধ প্রেম !!!

জানি আমার কবিতাটা
তোমার কাছে শুধু ছন্দ ছাড়া আর কিছুই নয়

ভাল লাগে তোমার ঐ মিষ্টি হাসি
মনে পরে তোমার ঐ মায়াবী মুখটা

জানো মানুষ কাছে থাকলেই আপন হয় না
আবার দূরত্বও মনের মানুষকে কখনোই ভুলিয়ে দেয় না

আমি এখন আর কষ্ট পাই না
কারণ তোমার অভাবে আমি ভিতর থেকে মরে যাচ্ছি

জানি এখন তুমি আর তোমার নিজের নেই
তাই আমিও আর তোমার স্বপ্নে আসি না

আমি এখন জেনে গেছি
তুমি কখনোই আর আমার হবে না

তোমার মন অনেক বেশি সবুজ
তাই তুমি বারে বার ভুলে যাও
আমি তোমার নিষিদ্ধ ভালবাসা !!!!

তোমার অভাবে
আমি ছিটকে পড়েছি জীবন যুদ্ধ থেকে
যখনই ভাবি তুমি হবে অন্য কারো
তখনই মরে যাই আমি ভিতর থেকে

তুমি আমাকে ভয় পেও না
তোমাকে হারানোর গল্পটা
লুকিয়ে রাখবো মনের অজানা কোনে
যেন কেউ না জানে
তুমি এখন আর আমার নও

তুমি নেই তবুও তোমার মায়াজালে আবদ্ধ স্বপ্নগুলো
তাই আমিও বারে বারে ভুলে যাই
আমি তোমার নিষিদ্ধ প্রেম !!!!!

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!