ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুড়িচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ১:৫৩ অপরাহ্ণ
বুড়িচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর বাবুর বাড়ি গ্রামে পুকুরে মাছের খাবার দেয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর বাবুর বাড়ি গ্রামের আবু নাঈমের পুকুরে গত শনিবার সকালে মাছের খাবার দেয়ার সময় একই গ্রামের চোরাকারবারী ফরিদ উদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন লোক এসে মাছের খাবার দেয়াতে বাঁধা দেয়। এ ঘটনায় উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। ফরিদ উদ্দিনের লোকজনেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু নাঈমের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়। আহতরা হলেন, আফজাল খাঁন (৬০), সুলতান আহমেদ (৫৫), মোঃ সেলিম হোসেন (৪৫), তারেক (১৫), শিপন (৩৫), আব্দুল মান্নান (৪৫), মোঃ হোসেন (২৮), শামীম আহমেদ (৩২), মনোয়ারা বেগম (৫৫) ও ফরিদ উদ্দিন (৫৮)। স্থানীয় লোকজনেরা আহতদেরকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িচং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!