ads

সোমবার , ৩ আগস্ট ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা শিশু একাডেমী হলরুমে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পৃথক তিনটি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটিসহ মোট চারটি গ্রুপে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিচারকার্য করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা এবং শিক্ষক হারুন অর রশিদ। ওইসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় পুরস্কৃত করা হবে।

Need Ads
error: কপি হবে না!