ads

রবিবার , ২ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়ায় ওয়াইল্ডবেরিজের আরও এক গুদামে ইউক্রেনের ড্রোন হামলা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

রাশিয়ার ভলগা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রবিবার (২ আগস্ট) জানানো হয়, হামলায় রাশিয়ার সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর অভিযান চালিয়ে ইউক্রেনের ৬৩৫টি ড্রোন ভূপাতিত করেছে।

Shamol Bangla Ads

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে রাশিয়ার সমারা অঞ্চলে অবস্থিত ওয়াইল্ডবেরিজ-এর একটি গুদামে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানান, এই ঘটনায় কেউ হতাহত হননি এবং হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাশিয়ার আমাজন হিসেবে পরিচিত এই ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করতে গত ১৮ জুলাইয়ের পর থেকে তাদের অন্তত ১২টি স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে।

Shamol Bangla Ads

এদিকে পার্শ্ববর্তী সারাটোভ অঞ্চলের এঙ্গেলস শহরের একটি আবাসিক ভবনে ইউক্রেনের ড্রোন হামলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গভর্নর রোমান বুসারগিন। এঙ্গেলস ও সারাটোভ—উভয় শহরেরই বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, সারাটোভে একটি প্রধান তেল শোধনাগার এবং এঙ্গেলসে একটি সামরিক বিমানঘাঁটি থাকায় সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকাগুলোতে বারবার হামলা চালানো হয়েছে।

রাশিয়া যাতে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ চালিয়ে যেতে না পারে এবং তাদের সক্ষমতা কমে আসে, সে জন্য ইউক্রেন ইদানীং রাশিয়ার অভ্যন্তরে থাকা অর্থনৈতিক ও জ্বালানি খাতগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার পরিধি ও তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

Need Ads
error: কপি হবে না!