ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ৫গ গ্রাম গাঁজা সহ সাহিদা বেগম (২৬) নামে এক মহিলাকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

লালামোহন থানার এসআই মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টায় ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মফিজের বাড়িতে অভিযান চালনো হয়। এসময় ওই বাড়ির নুরুদ্দিনের স্ত্রী সাহিদা বেগমকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি আরও জানান, এব্যাপারে লালমোহন থানায় মাদক আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।




