ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা, ফান্ড নেই : শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুলাই ২৮, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি। তিনি ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আওতায় নির্মিত সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতীতে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি কমাতে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে তিনি বলেন, আকস্মিক পাহাড়ি ঢল, বন্যা, জলাবদ্ধতা সারাদেশেরই সমস্যা। এখানকার কোন জায়গায় কি সমস্যা সেটি চিহ্নিত করতে হবে। একটা দপ্তর এটার স্থায়ী সমাধান করতে পারবে না। পানি উন্নয়ন বোর্ড, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং এলজিআরডি- এ তিনটি মিলে করতে হবে। স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল প্রকল্প তৈরি করে নিয়ে এলে যতটুকু সম্ভব করে দেওয়ার চেষ্টা করব।

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

ওইসময় প্রতিমন্ত্রীর সাথে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শাজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী শেরপুর সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরি প্রিয়াঙ্কা, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!