ads

রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহে পিএম প্রেস কার্ড পেলেন নালিতাবাড়ীর ইমাম বাকি রিপন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ২৬, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের পুরাতন কলেজ-সংলগ্ন এলাকার সন্তান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর ক্যামেরাপারসন ইমাম বাকি রিপন প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের জন্য সরকারি পিএম (Prime Minister) প্রেস কার্ড পেয়েছেন। এই প্রেস কার্ডের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন সরকারি কর্মসূচির সংবাদ সংগ্রহ ও কাভারেজের দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

Shamol Bangla Ads

প্রেস কার্ড পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে ইমাম বাকি রিপন লিখেছেন, “আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের জন্য সরকারি পিএম (Prime Minister) প্রেস কার্ড হাতে পেলাম। এটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে এই দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

তিনি আরও লিখেছেন, এই অর্জনের পেছনে চ্যানেল এস কর্তৃপক্ষের আস্থা ও বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সব সময় পাশে থেকে সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়া সহকর্মীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Shamol Bangla Ads

ইমাম বাকি রিপনের এই অর্জনে নালিতাবাড়ীবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Need Ads
error: কপি হবে না!