ads

বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

সোনালি ট্রফিটা ধরে রাখার সুযোগ পেতে হলে আজ জিততেই হবে আর্জেন্টিনাকে। এর বিকল্প নেই। সেমিফাইনাল-ভাগ্যটা অবশ্য তাদের পক্ষেই আছে। ৫ বার শেষ চারে খেলে কখনো হার দেখতে হয়নি ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Shamol Bangla Ads

এবার ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলবে। আটলান্টায় রাত ১ টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপজয়ীদের শক্তিমত্তা বিশ্লেষণ করেই আজ নিজেদের একাদশ সাজাতে চান কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে ওঠার ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

একাদশ পরিবর্তনের বিষয়ে ২০২২ বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষকে মাথায় রেখেই একাদশে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। তবে মাঠে সেরা দল নামানোই আমাদের মূল ভাবনা। ছেলেরাও দুর্দান্ত ছন্দে আছে।’

Shamol Bangla Ads

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২টি পজিশনে পরিবর্তন আসতে পারে। রক্ষণে নাহুয়েল মলিনার জায়গায় দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়েল। আর মিডফিল্ডে রদ্রিগো ডি পলের জায়গায় নিকো গঞ্জালেস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!