ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই সোমবার বিকেলে শেরপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

Shamol Bangla Ads

সভায় জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা ও সম্ভাব্য বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও করণীয় তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এবং এর শান্তিপূর্ণ উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। আমরা শুধু পোশাকি পুলিশ নয়, সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রাখব। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও উৎসব আয়োজক কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা একটি সুন্দর ও উৎসবমুখর রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।

Shamol Bangla Ads

​সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা,শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানাসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!