ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় পেট্রল জাতীয় দাহ্য পদার্থ বিক্রি কড়াকড়ি করা হচ্ছে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০১৩ ৮:১৬ অপরাহ্ণ
পাবনায় পেট্রল জাতীয় দাহ্য পদার্থ বিক্রি কড়াকড়ি করা হচ্ছে

পাবনা প্রতিনিধি : সস্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পাবনা জেলা প্রশাসন নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মত বিনিময় সভা করা হয়।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্তি জেলা প্রশাসক বেনজামিন রিয়াজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সী মুনিরুজ্জামান, পেট্রল পাম্প মালিক সমিতির ফারুক হোসেন, মোহাম্মদ খসরু প্রমুখ। খোলা বাজারে বা উন্মুক্ত স্থানে লাইসেন্স বিহীন দোকানে পেট্রল বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হয়। এছাড়াও মটরযান ছাড়া বোতলে বা জেরিকেনে পেট্রল বিক্রি না করার সিদ্ধান্ত প্রদান করা হয়। মোটর সাইকেলের লাইসেন্স করার উপরও গুরুত্ব প্রদান করা হয়। লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো যাবে না বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়। উক্ত সভায় এনএসআই-এর সহকারি পরিচালক এবং পুলিশের সহকারি সুপার উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!